শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, বুধবার উখিয়ার পালংখালী এলাকায় অপহরণ, মুক্তিপণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি জিয়াবুল হককে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার জিয়াবুল উখিয়ায় অপহরণ ও মানবপাচারের একটি চক্রের অন্যতম মূলহোতা। রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশে অপহরণ, মুক্তিপণ ও মানবপাচারের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনা করতেন জিয়াবুল। তার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় মানবপাচার আইনে মামলা রয়েছে।
.png)
র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও মানবপাচারের বিষয়টি স্বীকার করেছেন রোহিঙ্গা সন্ত্রাসী জিয়াবুল হক। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।