ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ১০ আগস্ট ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় নিহত ১
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় জামাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত জামাল রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বি-১১ ব্লকের বাসিন্দা।

বৃহস্পতিবার সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর।

Advertisement

তিনি বলেন, ঐ ক্যাম্পের বাসিন্দা জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৫-৬ জন রোহিঙ্গা সন্ত্রাসী তার ওপর হামলা করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা ছুরিকাঘাতে জামালকে হত্যা করে পালিয়ে গেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!