সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা পুরান বাজারের স্টেশন জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় একজন মহিলা যাত্রী বাস থেকে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে র্যাব সদস্যরা ঐ নারীকে আটক করে। পরে তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।
.png)
জিজ্ঞাসাবাদে জানা গেছে, মহিলা একজন রোহিঙ্গা নাগরিক এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।
আবু সালাম চৌধুরী আরো জানান, উদ্ধারকৃত গাঁজা ও নগদ টাকাসহ আটক নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।