বুধবার দুপুরে শুনানি শেষে এ রায় ঘোষণা দেন জেলা জজ আদালতের বিচারক মো. ইসমাইল। দণ্ডপ্রাপ্ত সৈয়দুল ইসলাম টেকনাফের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর জানান, ২০২২ সালের ১৯ মে টেকনাফের দমদমিয়া কেউড়া বাগানে অভিযান চালিয়ে রোহিঙ্গা সৈয়দুল ইসলামকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে টেকনাফ থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে বুধবার এ রায় দেন বিচারক।