শুক্রবার রাশিয়ার একটি আদালতে কট্টর পুতিন সমালোচক হিসেবে পরিচিত নাভালনিকে এ সাজা দেওয়া হয়। মস্কো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে এ আদালতে অবস্থান।
এদিকে বিভিন্ন অপরাধে এরই মধ্যে নয় বছরের কারাদণ্ড ভোগ করে কারাগারে রয়েছেন নাভালনি। এ রুশ বিরোধী নেতার দাবি, রাজনৈতিকভাবে তাকে দমিয়ে রাখতেই এই সাজার পথে হাঁটছে পুতিন প্রশাসন।
.png)
নাভালনির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতিবিরোধী অবস্থান নেওয়ার কারণে তার ওপর এই শাস্তির খড়গ নেমে এসেছে।
রুদ্ধদ্বার আদালত কক্ষে নাভালনির বিরুদ্ধে আনা উগ্রপন্থার অভিযোগের বিচার হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী তার ২০ বছরের সাজার আবেদন জানিয়েছিলেন।
পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সী নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন তিনি।
একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এজন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: এপি