ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ১৫০ ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ৩ আগস্ট ২০২৩
রাজবাড়ীতে ১৫০ ইয়াবাসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোয়ালন্দঘাট থানার উজানচর নিলু শেখ পাড়ার মোনছের শেখের ছেলে শফিকুল ইসলাম, দৌলতদিয়ার হেসেন মেম্বার পাড়ার আলাউদ্দিন প্রামাণিকের ছেলে অতিয়ার রহমান ও শামসু মাস্টারপাড়ার জালাল শেখের ছেলে শামীম শেখ।

জেলা গোয়েন্দা শাখার ওসি মনিরুজ্জামান খান জানান, রাতে গোয়ালন্দ ঘাট থানার নিলু শেখের পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ঘাস ক্ষেতের পাশের রাস্তা থেকে শফিকুল ও আতিয়ারকে ১০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শামীম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়। 

Advertisement

তিনি আরো জানান,গ্রেফতারকৃত শরিফুল ইসলামের নামে মাদকসহ চারটি এবং শামীম শেখের নামে অস্ত্র ও মাদকসহ পাঁচটি মামলা বিচারাধীন। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!