ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ৩০ জুলাই ২০২৩
রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০ টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহার পরিচালনায় এতে বক্তব্য দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক আবু মাসুদ সিদ্দিকী।

Advertisement

এ সময় বক্তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের আমিষের প্রধান উৎস। এটা অন্য খাবারের তুলনায় সহজলভ্য। তাই  দেশের সবাই কমবেশি খেতে পারেন। আমাদের মৎস্য খাতকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!