ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে সাতজনকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১৭ ডিসেম্বর ২০২৩
বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে সাতজনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীর ‘শহিদ গোলাম কিবরিয়া’ সেতুতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, অবৈধ আলো ও হর্ন ব্যবহার, অপ্রাপ্তবয়স্ক চালক, গাড়ি ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকার অপরাধে সাতজনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সড়ক ও পরিবহন আইনে আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত। আদালতকে সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের স্টাফরা।

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত। তিনি জানান, অপ্রাপ্তবয়স্ক চালকরা সেতুর ওপরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রেস করেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেজন্য দুর্ঘটনা ও রেস প্রতিরোধে রোববার সন্ধ্যায় অভিযান চালানো হয়।

Advertisement

অভিযানে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো, অবৈধ আলো ও হর্ন ব্যবহার, অপ্রাপ্তবয়স্ক চালক, গাড়ি ও চালকের বৈধ কাগজপত্রাদি না থাকার অপরাধে সাতজনকে সড়ক ও পরিবহন আইনে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!