ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পেঁয়াজের বাজারে অভিযান, ৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ১৪ ডিসেম্বর ২০২৩
পেঁয়াজের বাজারে অভিযান, ৯৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পেঁয়াজের বাজারে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান 

পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ৯৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

Advertisement

এ সময় ঢাকা মহানগরীতে অধিদফতরের ৩টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৯টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৪১টি টিম কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ৯৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!