[ দেশজুড়ে ]
ছাত্রাবাসে আটকে কলেজছাত্রকে নির্যাতন, গ্রেফতার যুবক
গ্রেফতার সৈয়দ আকিব
প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার তালা উপজেলায় এক কলেজছাত্রকে নির্যাতনের ঘটনায় সৈয়দ আকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান অভিযুক্ত যুবক আকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনার ডুমুরিয়া বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রোববার বিকেলে তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে ওই কলেজছাত্রকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সোমবার থানায় একটি মামলা রেকর্ড করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!