ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:০৪, ১৮ এপ্রিল ২০২২
মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতন
কলাপাড়া থানা: ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী লালুয়া ইউপির হাসনাপাড়া গ্রামের নির্মাণাধীন (আবাসন) ১৪ নম্বর প্যাকেজের একটি কক্ষে নির্যাতন চালানো হয়েছে।

বর্তমানে আহত দুই কিশোর ইমন হাওলাদার ও রাজিব মাঝি সারা শরীরে আঘাতের চিহ্ন নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ইমনের ফুফু মাকসুদা বেগম বাদী হয়ে আশ্রাফ ও শামিম নামে দুই ব্যক্তিকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কিশোর রাজীব ও ইমন জানায়, প্রতিদিনের মতো এদিন সকালেও ১২ নম্বর প্যাকেজে (আবাসন) শ্রমিকের কাজ করতে যাচ্ছিল তারা। এ সময় স্থানীয় আশরাফ বেপারী ও শামীম হাওলাদার তাদের মোবাইল চুরির অপবাদ দিয়ে প্রথমে মাথায় চর থাপ্পড় দেওয়া শুরু করে। পরে একপর্যায়ে ১৪ নম্বর প্যাকেজে নিয়ে একটি কক্ষে আটকে তাদের হাত পা বেঁধে লাঠি দিয়ে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা নির্যাতন চালায়। 

এ বিষয়ে অভিযুক্ত আশ্রাফের কাছে জানতে চাইলে তিনি বলেন, দুই কিশোরের বিষয়ে লালুয়াবাসী সবাই জানে। তাদের কোনো নির্যাতন করিনি। তবে তাদের বাবা-মাকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে বিচার করেছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এরই মধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!