ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলাপাড়ায় গাছ চাপায় ভ্যান চালকের মৃত্যু 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২২
কলাপাড়ায় গাছ চাপায় ভ্যান চালকের মৃত্যু 
ভ্যানচালকের লাশ ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিচে চাপা পড়ে নাসির হাওলাদার নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ সময় গাছ চাপায় ১ শিশুসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু রিয়ান ও তাইফুরকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। 

বৃহষ্পতিবার দুপুর একটার দিকে উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউপির সুরডুগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাসির হাওলাদার ওই গ্রামের ফজলু হাওলাদারের ছেলে। 

মৃতের স্বজনরা জানান, নিজ বাড়িতে একটি রেইন্ট্রি গাছ কাটার সময় নিচ থেকে রশি ধরে টান দিলে গাছটি ঘুরে গিয়ে নাসিরের গায়ের ওপর চাপা পড়ে। এ সময় নাসিরের শিশুপুত্র রিয়ান ও তাইফুরও গাছের গুড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাসীর হাওলাদারকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!