মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন ছেলে, ৩০ মিনিট পরই মৃত্যু
মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন বরগুনার পাথরঘাটার যুবক মোজাহিদুল আলম সজিব। এর ত্রিশ মিনিট পরই তার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা তিনটার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ঐ যুবক।
আরো পড়ুন>>> কড়া নিরাপত্তার মধ্যেই ১ হাজার ২৮৮ কোটির দুষ্প্রাপ্য হীরের গয়না লুট!
নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার গাজীপুরের ইসলাম গ্রুপের ইসলাম গার্মেন্টসে (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন সজিব।
ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) এর ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ জানান, তার ডেস্কে কাজ করার এক পর্যায়ে বেলা তিনটার দিকে ওয়াসরুমে গিয়ে হাতমুখ ধুয়ে আবার তার ডেস্কে বসেন। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে গেলে অন্য সহকর্মীদের সহয়তায় অফিসের মধ্যেই নামাজের স্থানে নিয়ে শোয়ানো হয়।
অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগামীকাল মঙ্গলবার জোহর নামাজ বাদ পাথরঘাটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন>>> করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো
সজীব তার ফেসবুক পোস্টে মাকে নিয়ে লেখেন, দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যতো কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধু অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে । নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না।