ওয়ালটনে সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসি বিভাগে ‘সার্ভিস এক্সপার্ট’ পদে আটজন দক্ষ জনবল নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের এসএসসি, এইচএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। পাশাপাশি এসি ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে ন্যূনতম ১ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে নির্ধারিত করা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন সুবিধা পাবেন। এ ছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী টিএ/ডিএ, মোবাইল বিল, সফর ভাতা, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রফিট শেয়ারিং, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক দুটি উৎসব বোনাস এবং ইনক্রিমেন্টসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে।
গত ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।