ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ চাকরি ]

যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৫১, ১০ অক্টোবর ২০২৬
যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
ছবি সংগ্রহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির এইচআর ও অ্যাডমিন বিভাগে এক্সিকিউটিভ পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ

  • পদের নাম: এক্সিকিউটিভ

  • বিভাগ: এইচআর ও অ্যাডমিন

  • পদসংখ্যা: ১টি

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

  • অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট এক্সেল ও ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে।

  • অভিজ্ঞতা: যোগাযোগ, নথিপত্র ব্যবস্থাপনা, কাজের সুশৃঙ্খল বিন্যাস ও সমস্যা সমাধানে অভিজ্ঞতা থাকতে হবে।

  • চাকরির ধরন: ফুলটাইম

  • কর্মক্ষেত্র: অফিসে

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

  • বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

  • কর্মস্থল: ঢাকা

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!