ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮, ১৭ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার
সংগৃহীত ছবি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রবিবার (১৮ অক্টোবর)। সামাজিক ও মানবিক কাজের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই গবেষণা ও সেবাভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে বিশেষ দোয়া ও কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

শুক্রবার সংগঠনটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেডআরএফের বোর্ড অব ডিরেক্টরস, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য ও নতুন প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে জিয়া উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!