ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাসায় সাংবাদিক ডাকলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ১৬ জানুয়ারি ২০২২
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাসায় সাংবাদিক ডাকলেন ওমর সানী
ফাইল ছবি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের বাসায় ডাকলেন এক সময়কার জনপ্রিয় অভিনেতা ওমর সানি। রোববার ফেসবুকে ওমর সানী লিখেন,  আজকে বিকেল পাঁচটায় আমার বাসায়, শিল্পী সমিতির বিষয় নিয়ে গঠনমূলক কথা বলবো ইনশাআল্লাহ।

ওমর সানী আরো লিখেন, সাংবাদিক এবং মিডিয়ার সামনে চলচ্চিত্রের জয় হোক। ১০ থেকে ১২ জনের উপর কোনরকমে গ্রহণযোগ্য নয়, সবাই সহযোগিতা করবেন আমাকে সাংবাদিক ভাইয়েরা।

গতবার ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী সাংবাদিক সমিতির নির্বাচন করে মিশা সওদাগরের কাছে হেরে যান। তবে এবার হিসেবটা উল্টো। আসন্ন নির্বাচনে মৌসুমী প্রার্থী হয়েছেন মিশার প্যানেলেই।

দুই বছরে এমন কী হল ‘সেই’ মিশা-জায়েদের প্যানেলে নির্বাচন করছেন মৌসুমী? এমন প্রশ্নে এফডিসিতে উপস্থিত সাংবাদিকদের মৌসুমী জানিয়েছেন, বিগত দিনের সবগুলো কাজই তারা (মিশা-জায়েদ প্যানেল) ভালো কাজ করছে। আমি তাদের সেই ভালো ভালো কাজের সমর্থক হিসেবে এই প্যানেলে দাঁড়িয়েছি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!