ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাপাহারে পুকুর খননে মিলল যুগল মূর্তি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ১১ নভেম্বর ২০২১
সাপাহারে পুকুর খননে মিলল যুগল মূর্তি
সাপাহারে পুকুর খননে মিলল যুগল মূর্তি ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর সাপাহারে ১৪ কেজি ওজনের একটি রাধা-কৃষ্ণ যুগলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় মির্জাপুর গ্রামে আব্দুল বারীর বসতবাড়ির পাশে পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়। 

সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার বড় মির্জাপুর গ্রামের চৌধুরী মণ্ডলের ছেলে আব্দুল বারী তার বসতবাড়ির পাশে কয়েক দিন থেকে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছিলেন। পুকুর খননের এক পর্যায়ে রাধা-কৃষ্ণের যুগলবন্দী একটি ভাঙা পাথরের কালো মূর্তি ভেকু মেশিনের মাথার সঙ্গে উঠে আসে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

মূর্তিটির ওজন প্রায় ১৪ কেজি। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। পাথরের মূর্তিটির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!