[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত
ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্ধ্যা গ্রামের হায়দার আলীর ৩০ বছর বয়সী ছেলে আউয়াল মিয়া ও একই গ্রামের ২৬ বছরের রফিকুল ইসলাম।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা ও সিলেটগামী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই চালক ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!