ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ১৯ অক্টোবর ২০২১
সিরাজগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক শ্বশুরবাড়ির লোকজন
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে মরিয়ম খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ১ ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই কুয়েত পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম খাতুনের মৃত্যুর পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন নিখোঁজ রয়েছেন।

মৃত মরিয়ম বেলকুচি উপজেলার তামাই পশ্চিম পাড়া গ্রামের সামসুল মোল্লার মেয়ে।

গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার পর ঘরে মরদেহ ঝুলিয়ে রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম খাতুনের সঙ্গে প্রায় ৬ মাস আগে উপজেলার তামাই কুয়েত পাড়া গ্রামের বুদ্দুর ছেলে আব্দুর রহমানের সঙ্গে পরিবারের অমতে বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়মের স্বামী পাবনায় তাঁতের কাজ করতেন। অমতে বিয়ে হওয়ার কারণে দুই পরিবারের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।

মরিয়মের জা তানিয়া জানান, সকাল ৬টায় ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকালে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমি চিৎকার দিলে মামাশ্বশুর এসে ধরনার সঙ্গে শাড়ি দিয়ে প্যাঁচানো অবস্থায় মরিয়মের মরদেহ নামিয়ে মাটিতে রাখেন। 

এলাকাবাসীরা জানান, মেঝেতে রক্ত ছিল। মরিয়মের মৃত্যুর পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন উধাও হয়েছেন।

বেলকুচি থানার ওসি নুরে আলম জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃত্যুর কারণ জানার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। মরিয়মের শ্বশুরবাড়ির পরিবার ও মামা শ্বশুর হাজী ইসমাইলের সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!