[ দেশজুড়ে ]
মানত করে মাজারে গিয়ে লাশ হলো শিশু
ভোয়ালিয়া পাড়া মাঝের মসজিদ
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়া মাঝের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির নাম সালমা আক্তার। সে চন্দনাইশ উপজেলার দোহাজারী ফুলতলা এলাকার আবছার উদ্দিনের মেয়ে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরফাত উল্লাহ বলেন, দোহাজারী এলাকা থেকে মানত করে ভোয়ালিয়া পাড়া মাঝের মসজিদে এসেছিল শিশুটির স্বজনরা। ওই সময় পুকুরের ঘাটে নামলে শিশুটি পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!