ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রিসোর্টে নারী পর্যটকের লাশ, খোঁজ নেই ছেলে বন্ধুর

কক্সবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২৫, ২১ সেপ্টেম্বর ২০২১
রিসোর্টে নারী পর্যটকের লাশ, খোঁজ নেই ছেলে বন্ধুর
আমারী রিসোর্ট, কক্সবাজার

কক্সবাজারের আমারী রিসোর্ট নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। ঘটনার পর থেকে নিহতের ছেলে বন্ধু পলাতক।

হোটেলের রেজিস্টার অনুযায়ী, নিহতের নাম ফারজানা এবং তার পলাতক ছেলে বন্ধুর নাম সাগর। তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা উপজেলায়।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন।

তিনি বলেন, সাগর ও ফারজানা তিনদিন আগে ওই রিসোর্টে ওঠেন। সকাল ১১টার দিকে তাদের ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে ফারজানার লাশ দেখতে পায়। কিন্তু তার ছেলে বন্ধু সাগরের খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ফারজানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মো. মহিউদ্দিন আরো বলেন, নিহত ফারজানা ও পলাতক সাগরের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!