[ দেশজুড়ে ]
পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিল যুবক
আশিক মন্ডল
ময়মনসিংহের তারাকান্দায় পরিবারের সঙ্গে অভিমান করে আশিক মন্ডল নামে এক যুবক বিষ পান করে আত্নহত্যা করেছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
আশিক উপজেলার চরকামারিয়া ইউপির চরফরিদপুর গ্রামের ইছব আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আশিক এক সময় স্থানীয় হাঁটে মুদির ব্যবসা করতেন। তখন তার কিছু দেনা ছিল। তা পরিশোধ করার জন্য তার বাবার কাছে টাকা চায়। তার বাবা দিতে অস্বীকার করায় পরিবারের সঙ্গে অভিমান করে রোববার রাতে বিষ পান করে।
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ছয়টার দিকে মারা যান।
তারাকান্দার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!