ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নান্দাইলে জমি বিরোধের জেরে যুবক খুন 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ৪ আগস্ট ২০২১
নান্দাইলে জমি বিরোধের জেরে যুবক খুন 
নিহত যুবক সুমন: ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুমন নামে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার রসূলপুর গ্রামের আ. আজিজের ছেলে।

নিহতের ভাই আ. কদ্দুস বলেন, বিরোধপূর্ণ জমিতে ধান লাগাতে যায় আমাদের চাচাতো ভাই আ. হামিদের ছেলে মাসুদ ও তার বোনেরা। আমরা কয়েকজন সমস্যা না মিটানো পর্যন্ত ধান না লাগাতে নিষেধ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। একপর্যায়ে আমার ভাই সুমন তাদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

ঘটনার সত্যতা  নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!