ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, পড়ে আছে তেলাপোকা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১৯ এপ্রিল ২০২১
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, পড়ে আছে তেলাপোকা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিএসটিআইসহ কোনো ধরনের অনুমতি ছাড়াই চাঁদপুরে বেশ কয়েকটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি হচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ স্থানীয়দের। প্রশাসন তাদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নিলেও কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, এই ধরনের খাদ্য গ্রহণে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। 

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী কেন্দ্র পুরান বাজার ও সদর এলাকায় বহু বছর আগ থেকেই বেকারি ব্যবসায়ীরা দুই ঈদ উপলক্ষে সেমাই উৎপাদন করেন। কিন্তু এসব সেমাই উৎপাদনে বিএসটিআইসহ খাদ্যের গুণগত মান যাচাই ছাড়াই এখন প্রতিযোগিতা চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সেমাই উৎপাদন করছে। কারখানাগুলোতে উৎপাদন কাজে ব্যবহৃত ময়দা, চিনি, ডালটা, ভোজ্য তেল, এরারুট ও লবণ ইত্যাদি খুবই নিম্নমানের। বিক্রির জন্য প্রস্তুত করা সেমাইগুলোর অধিকাংশ নোংরা ও পোকামাকড় পড়ে আছে।

ছবি: ডেইলি বাংলাদেশসোমবার দুপুরে সরেজমিনে শহরের পুরান বাজার রয়েজ রোড পাঁচতারা, আলম বেকারি, নিতাইগঞ্জ রোডে রূপালী সেমাই, ভুঁইয়ার ঘাটে প্রাইম, মৈশাদী হারুন বেকারিসহ বেশ কয়েকটি সেমাই কারখানার শ্রমিকরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে দিন ও রাতে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের হাতে গ্লাভস, মুখে মাস্ক ও পায়ে প্লাস্টিক গামবুট থাকার কথা থাকলেও কোনো কিছুই নেই। অধিকাংশ কারখানায় শ্রমিকরা জড়ো হয়ে উৎপাদন কাজ করছে। আর এসব উৎপাদিত সেমাই চাঁদপুর জেলাসহ আশপাশের জেলাগুলোতে বাজারজাত হচ্ছে।

Advertisement

তবে নোংরা পরিবেশের বিষয়ে কারখানার মালিক ও শ্রমিক কথা বলতে নারাজ। বাস্তবে সেমাই কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকলে তা স্বীকার করছে না মালিকপক্ষ।

ছবি: ডেইলি বাংলাদেশপুরান বাজারের কারখানার শ্রমিক সেলিম, মাসুদ ও বিল্লাল বলেন, তারা সারাদিন কাজ করার পর কারখানাগুলো পরিস্কার করে রাখেন। লকডাউনের কারণে আগের চেয়ে এখন সেমাইয়ের চাহিদা কমে আসছে। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, এসব সেমাই কারখানায় পোড়া তেলসহ নিম্নমানের উৎপাদন সামগ্রী ব্যবহার করা হয়। যেগুলো খেলে গ্যাস্টিক, আলসার, আমাশয়, ডায়রিয়াসহ ক্যানসারও হতে পারে। তাই এই ধরনের খাদ্য বর্জন করাই উত্তম।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে এমন তথ্য আমার কাছে নেই। তবে অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!