[ দেশজুড়ে ]
লঞ্চডুবির ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ নারীর লাশ ও ২০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে, রোববার সন্ধ্যায় লঞ্চডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া লঞ্চ ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, নৌপুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।
মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্জ কবির হোসেন জানান, নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে নিয়মিত যাত্রী পরিবহন করছিল লঞ্চটি। প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে রাবিতা আল হাসান লঞ্চটি মুন্সিগঞ্জ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায়। শীতলক্ষ্যা নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!