ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, এক নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৪ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবি, এক নারীর লাশ উদ্ধার
লঞ্চডুবি (ফাইল ছবি)

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাবিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চডুবির যাওয়ার ঘটনায় এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রচন্ড ঝড়-বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে আমাদের কার্যক্রম চলছে।

এর আগে সন্ধ্যা ৬টার কিছু সময় পরে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল জানান, লঞ্চটি সন্ধ্যা ৬টার কিছু সময় পর নারায়ণগঞ্জ ছেড়ে যায়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়লে এটি দুর্ঘটনার শিকায় হয় এবং অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।

নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা জানান, ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এটি শীতলক্ষ্যা নদীর চায়না ব্রিজ সংলগ্ন স্থানে ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!