[ দেশজুড়ে ]
বগুড়ায় ফেনসিডিলসহ ধানের শীষের এজেন্ট আটক
ফেনসিডিলসহ আটককৃতরা
বগুড়ায় রোববার বিকেল ৪টার দিকে ফেনসিডিলসহ ধানের শীষের এজেন্টকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সঙ্গে থাকা আরো একজনকে আটক করা হয়। বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ভোটকেন্দ্রে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শহরের সুত্রাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও ধানের শীষের এজেন্ট আলী আকবর গোলাপ এবং শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার শাহিনের ছেলে হাসান।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুর রাজ্জাক জানান, বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ভোটকেন্দ্রে গোলাপকে মাদকাসক্ত সন্দেহ হলে তার কাছে থাকা কালো ব্যাগ চেক করা হয়। তাতে একটি খালি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এ সময় গোলাপের সঙ্গে থাকা হাসানকেও আটক করা হয়। এরপর ভোটকেন্দ্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ওই ব্যাগে রাখা ফেনসিডিল দু'জন ভাগ করে খেয়েছেন বলে স্বীকারোক্তি দেন।
বগুড়া সদর সার্কেলের অ্যাডিশনাল এসপি ফয়সাল মাহমুদ জানান, আটককৃতদের সদর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!