ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতিবন্ধীকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে পেটালেন নারী ইউপি সদস্য

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
প্রতিবন্ধীকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে পেটালেন নারী ইউপি সদস্য
ছবি: সংগৃহীত

মুঠোফোন চুরির অপরাধে এক প্রতিবন্ধী যুবককে ল্যাম্পপোস্টের সঙ্গে রশি দিয়ে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

প্রতিবন্ধী আব্দুল কাদের চৌকিদার শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউপির মোতালেব চৌকিদারের ছেলে ।

জানা গেছে, কয়েক দিন আগে মোহাম্মদ ওমর আলী নামে এক ব্যক্তির মুঠোফোন হারিয়ে যায়। সেই মুঠোফোন রাস্তা থেকে কুড়িয়ে পায় কাদের। ওই মুঠোফোনটি পেয়েছে বলে স্থানীয় এক যুবককে দেখিয়ে লক খুলতে বলেন কাদের। লক খোলার পর ফোনের প্রোফাইলে ওমর আলীর ছবি দেখে চিনে ফেলেন ওই যুবক। 

পরদিন সকালে ফোনসহ ওমর আলী কাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার মুঠোফোন চুরির অপরাধে তাকে সৌরবিদ্যুতের ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করেন ইউপি সদস্য নাজমা বেগম।

স্থানীয়রা জানান, জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধী কাদের। কয়েক বছর আগে শারীরিক সমস্যার কারণে আব্দুল কাদেরের পিঠে তিনটি অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই তিনি পাগলের মতো আচরণ করেন। 

কেউ একটি রুটি দিয়ে সারাদিন ঘুরাতে পারবেন। যেখানে খুশি সেখানে নিতে পারবেন। আজ ভিডিও দেখে খারাপ লাগছে। প্রতিবন্ধী জেনেও এভাবে বাঁধাটা উচিত হয়নি।

আব্দুল কাদেরের মা বলেন, জন্মের পর থেকে কাদের বুদ্ধি প্রতিবন্ধী।যে যা বলে তাই করে। তার থেকে বড় কথা এক কথা জিজ্ঞাসা করলে আরেক কথা বলে। মাঝে মধ্যে পাগলামি করায় ঘরে বেঁধে রাখি।

ইউপি সদস্য নাজমা বেগম বলেন, কাদেরকে বেঁধে রাখিনি। মুঠোফোন চুরি করেছে কিনা সেটা স্বীকার করানোর জন্য একটি লাঠি নিয়ে তাকে ভয় দেখাই। সে যেন ভয়ে সবকিছু বলে দেয়।

ডামুড্যার ইউএনও মর্তুজা আল মুঈদ জানান, এ ব্যাপারে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!