[ দেশজুড়ে ]
গাংনীতে পুকুর মিলল প্রতিবন্ধী নারীর লাশ
পুকুরে ভাসছে লাশ-ফাইল ফটো
মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের পুকুর থেকে ঝরনা খাতুন নামে এক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে একই গ্রামের আসমা খাতুনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝরনা খাতুন চেংগাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা তার লাশ উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ঝর্ণা খাতুনের বাবা আনারুল ইসলাম বলেন, সে বাক ও মানসিক প্রতিবন্ধী ছিল। সকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। পরে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন আমাদের বাড়িতে খবর দেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!