[ দেশজুড়ে ]
ইসলামপুরে ফেনসিডিলসহ নারী আটক
ইসলামপুরে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাজেদা বেগম নামে এক নারীকে আটকে করেছে পুলিশ।
জামালপুরের ইসলামপুরে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাজেদা বেগম নামে এক নারীকে আটকে করেছে পুলিশ।
বুধবার সকালে ইসলামপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নারী জামালপুর শহরের মুসলিমাবাদ গ্রামের শহিদুল্লাহর স্ত্রী।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসান মোড়ল একদল পুলিশ সদস্য নিয়ে ইসলামপুর শহরের রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় সড়কে অটো থামিয়ে নারী পুলিশ দিয়ে সাজেদা বেগমের দেহ তল্লাশি করে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক সাজেদা বেগম জানান, তিনি বুধবার ভোরে ইসলামপুরে গুঠাইল থেকে ফেনসিডিল নিয়ে রিকশায় করে মোশারফগঞ্জ বাজার হয়ে অটো নিয়ে জামালপুর যাচ্ছিলেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটক নারী ফেনসিডিল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ চলছে। আমদানী নিষিদ্ধ ফেনসিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!