ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফটিকছড়িতে পুড়ল লাখ টাকার গরু 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২১
ফটিকছড়িতে পুড়ল লাখ টাকার গরু 
আগুনে পুড়ে মারা গেছে লাখ টাকা দামের তিনটি গরু। ছবি: সংগৃহীত

চট্টগ্রামরে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজারে আগুনে পুড়ে মারা গেছে লাখ টাকা দামের তিনটি গরু। বেশ কিছু মাটির ঘর, কাঁচা ঘর, একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে।

সোমবার রাতে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ১৬ কিলোমিটার (কিমি) দূরের রামগড় ফায়ার স্টেশনের একটি গাড়ি এলেও পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। এক ডজনের বেশি হোস (পাইপ) জোড়া দিয়ে একটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয়।  

জানা যায়, আগুনে টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার, আবদুর রব ও আবদুল মান্নান নামের দুই ভাইয়ের মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর ও কাঁচা ভাড়া ঘর, গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় রান্নাঘর সংলগ্ন গোয়ালঘরে থাকা একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় পুড়ে গেছে।  

রামগড় ফায়ার স্টেশনের লিডার মো. জসিম উদ্দিন জানান, রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পৌঁছার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ নির্ধারণ করা হবে।  

স্থানীয় লোকজন হেঁয়াকো বাজার বা আশপাশের এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!