[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় পূর্ব নিমাইকাশারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৪।
গ্রেফতাররা হলেন- মো. মাসুদ (২৮), মো. শরিফুল ইসলাম রাসেল (৩০), মো. আব্দুর রব (৪২) (ড্রাইভার) ও নিশু সানজিদা (২১)।
এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৬টি মোবাইল ফোন ও ৯০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!