ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৌমাছির কামড়ে প্রাণ গেল ১১০ কবুতরের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২২, ৩ অক্টোবর ২০২০
মৌমাছির কামড়ে প্রাণ গেল ১১০ কবুতরের
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে মৌমাছির কামড়ে ১১০ টি কবুতরের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশ কিছু বিদেশি প্রজাতির দুর্লভ কবুতরও ছিল।

শুক্রবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের বাসিন্দা তানিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

তানিম হোসেন বলেন, মৌমাছির চাক থেকে অপরিচিত দু’তিনজন মধু সংগ্রহ করতে আসেন। তারা মৌচাকে হাত দেয়া মাত্রই মৌমাছিরা চারদিকে ছুটাছুটি শুরু করে। এ সময় মৌমাছির ঝাঁক পোষা ১১০ টি কবুতরকে কামড় দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়ায় একে একে কবুতরগুলো মারা যেতে থাকে।

এছাড়াও মৌমাছির কামড়ে তানিমের চাচাতো ভাই রানা ও জসিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তানিম জানান, তার বেশ কিছু বিদেশি প্রজাতির দুর্লভ কবুতর ছিল। তার মধ্যে কোকা, হোমার, লাল চন্দন, হেয়া চন্দন, গিরিবাজ প্রভৃতি প্রজাতির কবুতরও রয়েছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার তানিম হোসেন লেখাপড়ার পাশাপাশি শখের বশে নিজ বাড়ির ছাদে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর পালন করতেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচএফ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!