ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে দুই শিশুকে ভিমরুলের আক্রমণ, একজনের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১১ সেপ্টেম্বর ২০২০
মুন্সিগঞ্জে দুই শিশুকে ভিমরুলের আক্রমণ, একজনের মৃত্যু
ফাইল ফটো

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভিমরুলের আক্রমণে ফাহাদ তালুকদার নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে এবং মরিয়ম নামে চার বছরের অপর এক শিশু আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সিরাজদিখানের বয়রাগাদী ইউপির ছোট পাউলদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

ফাহাদের বাবার নাম মামুন তালুকদার এবং মরিয়মের বাবার নাম মফিজুল ইসলাম। 

বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে খেলার সময় ফাহাদ ও মরিয়মকে ভিমরুল আক্রমণ করে অসংখ্য হুল ফুটিয়ে দেয়। আহত অবস্থায় দুজনকেই প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই দুই শিশুকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টায় ফাহাদ তালুকদার মারা যায়, অপর শিশু মরিয়ম মিটফোর্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, দুই শিশুকেই হাসপাতালে নিয়ে এসেছিল তাদের অভিভাবকরা। তাদের শরীরের বিভিন্ন জায়গায় হুল ফুটিয়েছে ভিমরুল। তাদের অবস্থা বেশি ভালো ছিল না বলে মিটফোর্ডে রেফার্ড করা হয়েছে।

বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক একই গ্রামের পাশাপাশি বাড়ির দুই শিশুকে ভিমরুল আক্রমণ করেছে। একজন মারা গেছে অন্যজন ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!