[ দেশজুড়ে ]
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা
পেঁয়াজ (ফাইল ছবি)
চট্টগ্রামে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা ও ইনভয়েস দেখাতে না পারায় ১০টি আড়তকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে রোববার দুপুরে এ অভিযান পরিচালন করা হয়।
আরো পড়ুন: ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’
তিনি বলেন, খাতুনগঞ্জে অভিযান পরিচালনাকালে দেখা গেছে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করছে এবং ইনভয়েস চাইলে দেখাতে পারেনি। তাই ১০টি দোকানকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। তবে গতকাল ৪৭ টাকা করে পেঁয়াজ বিক্রি করলেও আজ কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!