২৫০ মিলিয়ন ডলার জরিমানা হতে পারে টুইটারের
সম্মতি চুক্তি লঙ্ঘনের জন্য ফেডারেল ট্রেড কমিশন থেকে টুইটারকে ২৫০ মিলিয়ন ডলার জরিমানা করা হতে পারে। এ সম্পর্কিত একটি খসরা অভিযোগ পেয়েছে টুইটার। টুইটারের বিরুদ্ধে অভিযোগ উঠে তারা ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজ্ঞাপন টার্গেটিং এর জন্য ইউজারের ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার ব্যবহার করেছে।
ফোর্বস-এর একটি প্রতিবেদন অনুসারে, ফেডারেল ট্রেড কমিশন (FTC) টুইটারকে তদন্ত করছে। টুইটার ২০১১ সালের সম্মতি চুক্তি লঙ্ঘন করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। টুইটার এরইমধ্যে ১৫০ মিলিয়ন থেকে ২৫০ মিলিয়ন পর্যন্ত আর্থিক ক্ষতিরও প্রত্যাশা করছে।
অক্টোবরে টুইটার স্বীকার করে যে তারা ইউজারের ফোন নাম্বার এবং ইমেইল এড টার্গেটিং এ ব্যবহার করেছে, তারা আরো জানায় সেগুলো ইউজাররাই নিরাপত্তার জন্য আপলোড করছিল। টুইটার জানায়, যেহেতু ডেটাগুলো অজান্তে ব্যবহৃত হয়েছে সুতরাং তারা ঠিক জানে না এতে কত জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ফেডারেল ট্রেড কমিশনের অভিযোগে বলা হয়, এই বিষয়টির মাধ্যমে, টুইটারের ২০১১ সালে "ইউজারের ডেটা সুরক্ষায় ব্যর্থ হয়ে তাদের গোপনীয়তা ঝুঁকিতে ফেলেছে" অভিযোগের নিষ্পত্তি যে চুক্তির মাধ্যমে হয়েছিল, তা লঙ্ঘিত হয়েছে।
এছাড়াও বিট-কয়েন কেলেঙ্কারি জন্য এমনিতে টুইটারের সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে। যেখানে হ্যাকাররা ১২০, ০০০ ডলারের মত হাতিয়ে নিয়েছে ইউজারদের কাছ থেকে।