[ রাজধানী ]
মালিবাগের পদ্মা ডায়াগনস্টিকে ২০ লাখ টাকা জরিমানা
পদ্মা ডায়াগনস্টিক সেন্টার
রাজধানীর মালিবাগে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে রোগ শনাক্তে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সারওয়ার আলম জানান, রোগ শনাক্তে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে না। বাড়তি মুনাফার আশায় তড়িঘড়ি রিপোর্ট দেয়।
পরে মালিবাগের আমেরিকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেও অভিযান চালানো হয়। লাইসেন্স না থাকায় তাদের তিন লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের মধ্যে লাইসেন্স করার নির্দেশ দেয়া হয়।
এরআগে, মালিবাগেরডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রীসহ নানা অনিয়ম ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!