ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৭, ১২ অক্টোবর ২০২৬
চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি মার্কেট ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানোর তথ্য দিয়ে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, ‘সরু গলির কারণে আমাদের বড় বড় গাড়িগুলো ঢুকতে পারছে না। প্রচণ্ড ধোঁয়া ও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’

এ অবস্থায় ফায়ার সার্ভিসের ইউনিট আরো বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

এদিন বিকাল ৫টার দিকে আগুন লাগার তথ্য পাওয়ার কথা বলেছিলেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, ‘মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লেগেছে। আমরা ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেয়েছি, এরপর ৫টা ২২ মিনিটে গিয়ে আমাদের ইউনিট কাজ শুরু করেছে।’

প্রথমে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছিল, পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ৯ টি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!