ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মাপে কারচুপি: দুই পেট্রোল পাম্পকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১২, ২৬ আগস্ট ২০২০
মাপে কারচুপি: দুই পেট্রোল পাম্পকে লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে দুই পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার ঢাকা মহানগরীর দারুস সালাম এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের টিম মেসার্স এইচ.পি ফিলিং স্টেশন ও মেসার্স রায়হান ফিলিং স্টেশনে দেখতে পায়, তারা জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে আসছে।

আরো পড়ুন: ম্যাগনেটিক কয়েন-পিলার-তক্ষক বিক্রি করে বাস্তবে কোটিপতি তিনি!

জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলোর সাহায্যে জ্বালানি তেল সরবরাহ/বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্ব পরিদর্শক মো. বিল্লাল হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!