মসজিদে দুই রাকাত নামাজ পড়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ
নাটোরের নলডাঙ্গায় রেলওয়ে মসজিদে দুই রাকাত নামাজ পড়ার পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন লিলি বেগম নামে এক গৃহবধূ।
লিলি বেগম বেশ কিছুদিন থেকে মাথা ও হাত ব্যথার যন্ত্রণা ভোগ করছিলেন। ব্যথার যন্ত্রণা থেকে বাঁচতেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন নিহতের স্বজনরা।
নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, শনিবার রাত ৯টার দিকে সান্তাহার জিআরপি সদস্যরা মরদেহ উদ্ধার করে।
.png)
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, রেলওয়ে কর্মচারী, রেলওয়ে মসজিদের মোয়াজ্জিন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে ঝাঁপ দেয়ার আগে ওই গৃহবধূ রেলওয়ে মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়েন। এরপর দুপুরে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
দুই সন্তানের জননী লিলি বেগম রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউপির অর্জুনপাড়া গ্রামের দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
তার ছেলে শাহিনুর জানান, প্রায় দেড়মাস আগে তার মা বাড়ির ছাদ থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যায়। ওই সময় তিনি মাথা আর হাতে ব্যথা পান। নিয়মিত ওষুধ খেলেও মাঝে মাঝেই ব্যথায় তীব্র যন্ত্রণা হতো। শনিবার দুপুরে ওষুধ পরিবর্তনের কথা বলে তিনি নলডাঙ্গায় আসেন। দুপুরের পর আত্মহত্যার খবর জানতে পারেন।