ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

দাবি মানলে ঢাকায় ককটেল ফুটবে না: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৬
দাবি মানলে ঢাকায় ককটেল ফুটবে না: পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সরকার ১১ দলীয় জোটের তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নেভি গলিতে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে পাটওয়ারী বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের গণহত্যার বিচার এবং সংস্কার—এই তিন দাবিতে তারা রাজপথে রয়েছেন। সরকার এসব দাবি বাস্তবায়ন না করায় আন্দোলন চলছে বলেও মন্তব্য করেন তিনি।

পাটওয়ারীর ভাষ্য, এসব দাবি বাস্তবায়ন হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা আর ঘটবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনৈতিকভাবে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন এবং ১১ দলীয় জোটও এ ধরনের দাবি জানিয়ে আসছে।

১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করে না—বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাটওয়ারী বলেন, ‘এটা ঠিক না।’

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!