ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিনা খরচে মুক্তিযোদ্ধার সন্তানদের বিদেশ পাঠাবে সরকার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ১৯ আগস্ট ২০২০
বিনা খরচে মুক্তিযোদ্ধার সন্তানদের বিদেশ পাঠাবে সরকার
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা -ছবি: সংগৃহীত

আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা খরচে মুক্তিযোদ্ধার সন্তানদের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাঠাবে সরকার।

বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএনও মো. সোহাগ হোসেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জানানো হয়, ৩১ অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা খরচে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাবে সরকার। এছাড়া করোনাভাইরাসের কারণে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতা করবে সরকার। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল হক, আড়াইহাজার থানা প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!