[ দেশজুড়ে ]
পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ায় পিকআপ চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার দুপুরে উপজেলার বুড়িরচর ইউপির হরন্ন্য মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনির উদ্দিন একই ইউপির সফি উল্যার ছেলে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, হরন্ন্য মার্কেট থেকে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মনির। পথে একটি পিকআপ তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনির নিহত হন। আহত আরোহীকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!