ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হরিণ ধরার ফাঁদ ও ট্রলারসহ ৭ শিকারী আটক

 শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:৫১, ১৫ আগস্ট ২০২০
হরিণ ধরার ফাঁদ ও ট্রলারসহ ৭ শিকারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের শরণখোলায় হরিণ ধরার ফাঁদ ও ট্রলারসহ সাত শিকারিকে আটক করেছে সুন্দরবনের বনরক্ষীরা। 

শরণখোলা রেঞ্জের পক্ষীদিয়ার চর এলাকা থেকে শনিবার ভোরে ওই শিকারিদের আটক করে বনবিভাগ। 

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, শনিবার ভোরে সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. হাই পক্ষীদিয়ার চর এলাকায় অভিযান চালায়। এ সময় হরিণ ধরার উদ্দেশ্যে গভীর বনে পেতে রাখা ৪৫০টি ফাঁদ ও একটি ট্রলারসহ ৭ জন শিকারিকে আটক করে। 

আটক শিকারিরা হলেন ইব্রাহিম, শুক্কুর, ইলিয়াস, ইউনুস, জাকির কাজী, মোস্তফা ও রাজু। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে বনবিভাগ জানায়। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!