[ দেশজুড়ে ]
জাল বানানো নিয়ে বৃদ্ধকে গলাটিপে হত্যা
ফাইল ছবি
হবিগঞ্জের বানিয়াচঙ্গে ধলাই মিয়া নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করা হয়েছে। মৃত ধলাই মিয়া উপজেলার বলাকিপুর গ্রামের মধু মিয়ার ছেলে। সোমবার বিকেল ৩টার দিকে বলাকিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, দুপুরে নিহত ধলাই মিয়া ও একই গ্রামের অনু মিয়ার ছেলে ইমন মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন মিয়া উত্তেজিত হয়ে ধলাই মিয়াকে গলাটিপে ধরে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। শুনেছি একটি জাল বানানো কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এছাড়া পূর্বের কোনো ঘটনা এর সঙ্গে জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
.png)
সুবিদপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস জানান, আমরা স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ধলাই মিয়া মারা গেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!