ঊর্ধ্বমুখী সূচকে শেয়ারবাজারে লেনদেন শুরু
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩০ পয়েন্টে অবস্থান করে।
.png)
একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়ায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ১২৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ২৯০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৪২টির কমেছে এবং ৪৩টির দর অপরিবর্তিত রয়েছে।
এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়েছিল। তবে সকাল ১০টা ১০ মিনিটে সূচকটি আগের অবস্থান থেকে আরও ৬ পয়েন্ট কমে যায়। এরপর আবার ঊর্ধ্বমুখী হয় সূচক।
লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়ায়।
এ সময় পর্যন্ত সিএসইতে ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯টির শেয়ারদর বেড়েছে, ৩টির কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে।