[ দেশজুড়ে ]
ছয়দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
এদিকে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থলশুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা।
আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া-আগরতলা স্থলবন্দর আমদানি-রফতানিকারক ব্যবসায়ী নেতারা ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৫ আগস্ট থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুর হামিদ জানান, দুদেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টের যাত্রী গমনাগমন করতে পারবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!