ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ২৯ জুলাই ২০২০
ঝালকাঠিতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

ঝালকাঠিতে নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম মো. নূর হোসেন। তিনি শহরতলীর কৃষ্ণকাঠী এলাকার হাফেজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বুধবার সকালে শহরের সরকারি মহিলা কলেজ সংলগ্ন বাড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চারতলা ওই ভবনের ছাদের মাচা বাঁধতে গিয়ে পা ফসকে রাস্তায় পড়ে যায় ওই শ্রমিক। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, মকবুল হোসেন নান্না নামের এক ব্যক্তি তার নির্মাণাধীন ভবনে জাল ব্যবহারসহ শ্রমিক ও পথচারীর নিরাপত্ত্বায় কোনো প্রকার ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নির্মাণাধীন ভবনের বালু ইট পড়ে এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!