ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে মাছ ধরার নৌকাডুবি, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২৯ জুলাই ২০২০
নোয়াখালীতে মাছ ধরার নৌকাডুবি, নিহত ১
ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলে নিয়ে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে একজন নিহত হয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে।  

নিহত জেলের নাম রায়হান। তিনি উপজেলার বুড়ির চর ইউপির ফরিদ উদ্দিনের ছেলে।

বুধবার ভোরে হাতিয়ার রহমত খাল নামক স্থান থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে গ্যাস ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, নৌকাটি বঙ্গোপসাগরে গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছলে প্রচণ্ড বাতাস ও তীব্র ঢেউয়ে ডুবে যায়। পরে অন্য নৌকায় থাকা জেলেরা তাদের উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!